শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম: চট্টগ্রামে রেফার

শাহরিয়া সাংবাদিক ও কলামিস্ট
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

 নিজস্ব প্রতিবেদন

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দু’ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন—চকরিয়ার ডুলাহাজারা বাজার এলাকার পল্লী চিকিৎসক মো. আজিজুল হক ও তাঁর ছোট ভাই মো. শহিদুল হক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দুই ভাইয়ের ওপর হামলা চালায়। হামলায় তারা মারাত্মক জখম হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত শুরু করেছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102