শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

বার্ষিক পরিদর্শনে কুমিল্লা রিজিয়নের রাউজান হাইওয়ে থানা পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ

শাহরিয়া সাংবাদিক ও কলামিস্ট
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭৪ Time View

নিজস্ব প্রতিবেদন

 

হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম আজ সোমবার কুমিল্লা রিজিয়নের রাউজান হাইওয়ে থানা বার্ষিক পরিদর্শনে আসেন।

এই পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,
“জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি সদস্যকে সচেতন ও সজাগ থাকতে হবে।”

তিনি থানার রেকর্ডপত্র, মামলা ব্যবস্থাপনা, যানবাহন চলাচলের নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা নিয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন। এছাড়াও থানার পরিস্কার-পরিচ্ছন্নতা, অফিস পরিবেশ এবং কর্মীদের উপস্থিতি ও আচরণ সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, ইন্সপেক্টর এবং সদস্যরা উপস্থিত ছিলেন। ডিআইজি ইমতিয়াজ আহমেদ থানা প্রাঙ্গণে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন এবং আগামী দিনগুলোতে হাইওয়ে পুলিশের ভূমিকা আরও শক্তিশালী ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102