শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

চিলমারীতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে” বিজয় মিছিল ও আলোচনা সভা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের চিলমারিতে ৫ আগস্ট “ঐতিহাসিক জুলাই-আগষ্ট মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে” বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল গুলো। মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে “কৃষক দলের” ব্যানারে একটি বিজয় মিছিল বের করা হয়েছে। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিলমারী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়েছে। বেলা ১১টায় “বাংলাদেশ জামায়াতে ইসলামী” চিলমারী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল বের করা হয়েছে। এ সময় “উপজেলা ছাত্রদলের” ব্যানারে আরও একটি মিছিল বের করা হয়েছে। দুপুর  ১২.৩০ মিনিটে “উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়” থেকে একটি বিজয় মিছিল বের হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো ঘুরে পাম্পমোড় এলাকায় গিয়ে শেষ হয়েছে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে ২.৩০ মিনিটে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” উপজেলা কলেজ মোড় থেকে একটি রেলি বের করে, প্রধান সবগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রদলের শেষ করেন। স্বস্ব ব্যানারে মিছিলের পর তারা আলোচনা সভা করেন। এসব আলোচনা সভায় “জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য” তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহবায় রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হযরত আলী, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, তাইবুর রহমানসহ আর অনেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102