শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

বাংলাদেশের বর্তমান বাস্তবতা নিয়ে প্রবাসীর আহ্বান: “দালাল চক্র ও গডফাদারদের খুঁজে বের করুন, দেশকে রক্ষা করুন”

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টার:

একজন প্রবাসী বাংলাদেশির হৃদয়বিদারক বাস্তব অভিজ্ঞতা ও গভীর উদ্বেগ উঠে এসেছে তার প্রকাশিত বক্তব্যে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সমাজে দিন দিন অন্ধকার বেড়ে চলেছে, মানুষ মূল্যবোধ হারিয়ে টাকার পেছনে ছুটছে। অন্যায়, দুর্নীতি, মাদক ও মানবপাচারের মতো অপরাধে লিপ্তদের আশ্রয়দাতারাই আসল অপরাধী।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন অমানুষ হয়ে যাচ্ছে। দেশের পরিবেশ যেন এক ‘কালো জগতে’ পরিণত হয়েছে।” তার মতে, দেশের সুশাসন প্রতিষ্ঠার প্রধান বাধা হলো প্রশাসন ও প্রভাবশালী মহলে বসবাসকারী দুর্নীতিবাজরা। ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং অপরাধীদের রক্ষা করা – এসব কিছুর জন্য অনেক সময় প্রশাসন ও আইনজীবীরা দায়ী।

প্রবাসী এই বাংলাদেশি দাবি করেন, “প্রশাসনের অভ্যন্তরে যারা অপরাধীদের সহযোগিতা করেন, ঘুষ খেয়ে দোষীদের ছেড়ে দেন, তাদের তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘরের অভিভাবক যদি ঘুষখোর হয়, সন্তানরা কি আদর্শবান হতে পারে?”

তিনি বিশেষভাবে বাংলাদেশের সাংবাদিক ও আইনজীবীদের একটি অংশের প্রতি ইঙ্গিত করে বলেন, “যারা টাকার বিনিময়ে সত্য আড়াল করেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

এছাড়া তিনি দেশবাসী এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশকে বাঁচাতে হলে আগে ঘরের ভেতরের অপরাধ বন্ধ করতে হবে। মাদক, দালাল চক্র, মানবপাচারকারী এবং দুর্নীতিবাজদের নির্মূল করতে হবে।”

সবশেষে তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সময় — সচেতন হোন, সতর্ক থাকুন। দালাল চক্র ও গডফাদারদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুন। তবেই বাংলাদেশ হবে নিরাপদ, স্বচ্ছ এবং মানবিক রাষ্ট্র।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102