শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

কুমিল্লায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯২ Time View

কুমিল্লা প্রতিনিধি: রনি মোল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার পোয়াত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার গোবিন্দপুর–পোয়াত সড়কের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—মো. শাহাদাত (২৫), আদর্শ সদর উপজেলার শাষনগাছা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে; মো. নাইম (২০), বুড়িচং উপজেলার বাকশীমুল ইউপির জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে; মো. অন্তর (২২), একই এলাকার এমদাদুল হকের ছেলে; ও মো. রুবেল মিয়া (২৮), বিপাড়া উপজেলার দুলালপুর ইউপির নল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক নাছিরুল্লাহ রুবেল, সহকারী উপ-পরিদর্শক শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এসময় একটি সিএনজি তে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার ও চারজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা কাউসার নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক চোরাচালানে ব্যবহৃত সিএনজি টিও জব্দ করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102