শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমাই প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা থেকে,
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা থেকে,

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে

প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ফাঁসি ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে লালমাই প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১আগস্ট (সোমবার) বিকাল ৪টায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ নূরে আলম মানিক, সহ অর্থ সম্পাদক ও অপরাধ বিচিত্রা লাকসাম উপজেলার সাংবাদিক মোঃ খোরশেদ আলম,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা নিজস্ব প্রতিবেদক মোঃ মোস্তফা কামাল মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিনের সার্কুলেশন ম্যানেজার শাহাদাত কামাল শাকিল, মহিলা বিষয়ক সম্পাদক ও অপরাধ বিচিত্রা স্টাফ রিপোর্টার রোখসানা আকতার সুখী, সদস্য ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি,সদস্য ও দৈনিক একাত্তর পত্রিকা সাংবাদিক মোঃ আবাদ মিয়া, সদস্য ও দৈনিক কুমিল্লার কন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু,সদস্য ও দি ডেইলী সান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কামরুর ইসলাম খান,সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম, সদস্য ও দৈনিক জনতার খবর পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সারাদেশে সাংবাদিকদের রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন সহায়তা করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102