শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

ইলেকশন চাই, সিলেকশন নয় — নিরপেক্ষ ভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ

শাহরিয়া সাংবাদিক ও কলামিস্ট
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৫ Time View

নিজেস্ব প্রতিবেদক

 

বাংলাদেশে তৈরি করা নির্বাচন আয়োজনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না।

 

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত মিছিল-পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এতে আরও বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম।

 

ডা. তাহের বলেন, নির্বাচনের তফসিলকে যদি শুধুমাত্র একটি দল স্বাগত জানায়, তাহলে সেটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আগামী নির্বাচনের আগে সংস্কার জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি যদি পরবর্তী সরকার দেয়, তাহলে বর্তমান সরকারের কোনো আইনগত ভিত্তি থাকে না।

 

তিনি দাবি করেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন চায়। “গণতন্ত্রের মূল কথা হলো—অধিকাংশ জনগণের মতকে প্রাধান্য দেওয়া। তাই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার অধিকার কারো নেই,যোগ করেন তিনি।

 

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাহের বলেন, দেশকে আবারও ওয়ান-ইলেভেনের দিকে নিয়ে যাবেন না।

 

সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, কিছু সরকারি অফিস এখন একটি রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে।স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলছেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। অথচ এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেননি।

 

তিনি আরও বলেন, জনগণ অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছে। নিরপেক্ষ নির্বাচন শুধু জামায়াতের নয়, এটি জনগণেরও দাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102