শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

ভোলাহাটে কানের সোনা বন্ধক রেখে ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার! কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে জুলেখা! ইউএনও’র কাছে লিখিত অভিযোগ!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৪ Time View

এম.এস.আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের টানাপোড়েনের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বাৎসরিক কার্ডের তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। উপায়ন্তর না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেললেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্ বলেন, বিষয়টি আমার সচিবের কাছে শুনেছি। তবে আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ভিডাব্লিউবি (শিশু মাতা)’র কার্ড পেতে কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) সাড়ে ৫ হাজার দিয়েও কার্ড পেলো না জুলেখার কান্না জড়িতকণ্ঠের ছবি। পাশে-স্বামী রিক্সা চালক আব্দুস সামাদ ও সংশ্লিষ্ট ইউপি মেম্বার আব্দুর রাকিব।

এম.এস.আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭, ০১৭১৬৫৪৫৮৬৯,
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,
১৪.০৮.২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102