শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

জীবননগরে বিজিবির মাদক বিরোধী অভিযান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

মোঃ মুনাইম হোসেন,জীবননগর (চুয়াডাঙ্গা)

 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিল, ১টি অটোভ্যান ও ১টি বাটন মোবাইল ফোনসহ কাসেদ আলী (৫০) নামের একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে উপজেলার ইসলামপুর গ্রামের পিচমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাসেদ আলী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৮/এমপি হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের পিচমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পিচমোড় পাকা রাস্তার পাশ থেকে ১১৮ বোতল ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি অটোভ্যানসহ কাসেদ আলী নামের একজনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

এছাড়াও উথলী বিওপি এলাকার সন্তোষপুরে হাবিলদার ফারুক হোসেন নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১০ বোতল ভারতীয় মদ ও ৩৯৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102