শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

লিবিয়ায় দালাল চক্রের আস্তানায় বাংলাদেশি যুবক দিপু, মুক্তির জন্য চলছে অর্থের দাবী

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ Time View

দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ ডেক্স

 

লিবিয়ায় সক্রিয় মানবপাচারকারী ও দালাল চক্রের কবলে পড়েছেন বাংলাদেশি যুবক দিপু মিয়া (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মানিকদী পূর্বকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র প্রথমে তাঁকে লিবিয়ায় পাঠায়। এরপর একাধিকবার নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণের নামে এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

 

বর্তমানে দিপুকে লিবিয়ার এক অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দালাল চক্র নতুন করে ২৫ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে অমানবিক নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দিপুর বড় ভাই বলেন, “আমরা সব জমি-জমা বিক্রি করে আগের টাকা দিয়েছি। এখন আর কিছুই অবশিষ্ট নেই। তারা মেরে ফেললেও আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এ চক্রটি বাংলাদেশ, সুদান ও লিবিয়ার মধ্যে সমন্বয় করে মানবপাচারের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যুবকদের ইতালিসহ ইউরোপে পৌঁছে দেওয়ার নাম করে লিবিয়ায় এনে জিম্মি করে মুক্তিপণ আদায়ই তাদের মূল লক্ষ্য।

 

লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী সংগঠনের নেতারা জানান, সম্প্রতি দেশটিতে অন্তত কয়েক ডজন বাংলাদেশি একইভাবে দালালদের হাতে আটকা পড়ে মুক্তিপণের জন্য অপেক্ষা করছেন। তাঁরা বিষয়টি দ্রুত সমাধানে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।

 

প্রসঙ্গত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করলেও ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টা থামছে না। এ পথে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, অনেকে নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102