শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

বুড়িংয়ের রাজাপুর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৩ Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার, ১৬ আগস্ট, সকাল ১০টায় সংকুচাইল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সকালের সেশন শুরু হয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলাদের ভোট গ্রহণের মধ্য দিয়ে। দুপুর ১টায় ভোট গণনা শেষে দক্ষিন জেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তিনটি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন খাজা মিয়া এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোতাহের হোসেন স্বপন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাঃ শাহীন, থানা যুবদলের আহ্বায়ক সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব দেলায়ার হোসেন, থানা বিএনপির সদস্য আবু নাছের, থানা যুবদলের নেতা মনির হোসেন এবং থানা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন।

সম্মেলনটি কুশল ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় যুবলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার বার্তা প্রতিফলিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102