শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

নারায়ণগঞ্জের বন্দরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

শাহরিয়া সাংবাদিক ও কলামিস্ট
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View
  1. নিজস্ব প্রতিবেদন

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকায় র‍্যাব-১১ এর একটি সফল মাদকবিরোধী অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (০৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া দুই মাদক কারবারি হলেন—
১. মোঃ ইমরান (৩৪), পিতা: মোঃ রিয়াজ উদ্দিন, সাং: মির্জাপুর, থানা: আটোয়ারী, জেলা: পঞ্চগড়।
২. মোঃ আসাদুল্লাহ (১৯), পিতা: আসানুল্লাহ, সাং: চরমধুয়া, থানা: রায়পুর, জেলা: নরসিংদী।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র‍্যাব।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল। তারা মাদক পরিবহনে বিশেষ কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও র‍্যাবের সুনির্দিষ্ট তথ্য ও তৎপরতায় তা ব্যর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তারা জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক পরিবহনে লিপ্ত ছিল। এদের মধ্যে মোঃ ইমরান প্রাইভেটকারের চালক এবং আসাদুল্লাহ যাত্রী হিসেবে গাড়ির পেছনের সিটে বসা ছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102