শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

নোয়াখালীর চৌমুহনীতে জুলাই চেতনা ডকুমেন্টারি প্রদর্শনী ; বিপ্লবের আনন্দে জামায়াতের গনমিছিল

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি

 

২০২৪ সালের ছাত্র জনতার গন অভ্যর্থনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শনী ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেল ৩:৩০ মিঃ চৌমুহনীর চৌরাস্তা বাস টার্মিনালে জুলাই বিপ্লবের চেতনায় ধারণকৃত বিভিন্ন ফটো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করে। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী দেখতে আসে।

 

ডকুমেন্টারি প্রদর্শনের পরে শুরু হয় ফ্যাসিস্ট বিদায়ের বিজয়ের আনন্দের গন মিছিল।

প্রায় ২০হাজার লোকে সমাগমে মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেনী মহাসড়ক পদক্ষিণ করে শেষ হয় কাচারিবাড়ি মসজিদে সামনে।

 

এই সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বিপ্লবী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

 

উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সাবেক জেলা আমীর মাওলানা আলাউদ্দিন, জেলা শিল্প ও সাহিত্য সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল,

বেগমগঞ্জ উপজেলা আমীর আবু জাহের, সেক্রেটারি আবদুর রহিম

চৌমুহনী শহর আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান ও সহ সেক্রেটারি নুর উদ্দিন সহ শহর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া ও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102