শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

জুলাই শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র দোয়া ও বৃক্ষরোপণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ) নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে ২৪’র স্বাধীনতা রক্ষা করতে হবে।

রবিবার (৪ আগস্ট) সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) জেলা কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশিদের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর জনের পরিদর্শক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নাচোল উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, গোমস্তাপুর উপজেলা সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান, ও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলা থেকে আগত সহকারী প্রকৌশলী অপারেটর কৃষক ও কর্মচারীগণ।

আলোচনা সভায় বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নির্বাহী কর্মকর্তা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে একটি ফলদ গাছ রোপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102