শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

কুমিল্লায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মো: সেলিম রানা
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

স্টাফ রিপোর্টার : মো: সেলিম রানা

কুমিল্লা,৬ আগস্ট ২০২৫:

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশব্যাপী স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছিল, তার ফসল আজকের এই বিজয়। এ সময় তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

বিজয় র‍্যালি ও সমাবেশে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।­

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102