শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা – BiRC-এর তীব্র নিন্দা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১২ Time View

গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন-এর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।

জানা গেছে, হামলার ফলে সাংবাদিক আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

BiRC-এর সভাপতি রিয়াদুল ইসলাম জামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন,
“একজন সাংবাদিকের উপর এমন বর্বরোচিত হামলা শুধুমাত্র ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এমন ঘটনার বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”

BiRC দৃঢ়ভাবে দাবি জানায়, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিক সমাজ কখনোই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর পক্ষ থেকেও হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়,
“সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ গড়তে হলে এই হামলার সুষ্ঠু বিচার অতি জরুরি।”

BiRC সর্বদা সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অটল রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102