শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

কমলগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় শোক ও আতঙ্ক

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

মিজানুর রহমান চৌধুরী মিজান মৌলভীবাজার) জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে আব্দুর রাহিম রাফি (২৫) নামের এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত ছত্তার মিয়ার ছেলে।

শনিবার (৯ আগস্ট) সকালে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সকাল পর্যন্ত রাফি ঘুম থেকে না ওঠায় তাঁকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে দরজা খোলার পর দেখা যায়, খাটের ওপর রক্তে ভেজা গলা কাটা লাশ পড়ে আছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে গ্রামে নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “ঘটনাস্থলে এসে আমরা ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে হত্যার কারণ ও দায়ীদের পরিচয় এখনও অজানা।”

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত চলছে এবং হত্যার পেছনের রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102