শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

জীবননগরের এলজিইডি প্রকৌশলী মাহবুবউল আর নেই

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫২ Time View

 মো:মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহবুবউল হক ইন্তেকাল করেছেন। আজ শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কয়েকজনের সঙ্গে বাইরে বের হওয়ার কথা ছিল উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হকের। তবে রাতে বেশ কয়েকবার ফোন করার পরও তিনি ফোন ধরছিল না। একপর্যায়ে ওই কর্মকর্তারা মাহবুবউল হকের কোয়াটারে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তিনি পড়ে রয়েছেন। পরে উপজেলার কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাঁকে যশোরে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন বলেন, তিনি সুস্থ ছিলেন। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁর জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102