শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

গোয়েন্দা শাখার অভিযানে খুলনায় অস্ত্র ও গুলি উদ্ধার, অভিযুক্ত পলাতক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

বিশেষ প্রতিনিধি: মেঘলা

 

খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অবৈধ অস্ত্র ও মাদক দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১১ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২২টা ৫০ মিনিটে ডিবির একটি বিশেষ দল, ওসি ডিবির নেতৃত্বে, ফুলতলা থানাধীন ৪নং ফুলতলা সদর ইউনিয়নের পয়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জনৈক হাসান ফকিরের বাড়ির উত্তর পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—

১) একটি দেশি তৈরি পিস্তল
২) একটি শার্টার গান
৩) পাঁচ রাউন্ড শর্টগানের সিসা গুলি

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো কোনো সংঘবদ্ধ চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য লুকিয়ে রেখেছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয়রা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এসব উদ্যোগ এলাকায় অপরাধ দমনে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102