শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী এমপিদের

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিক্ষোভ করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী হাতে ব্যানার ও পতাকা নিয়ে রাস্তায় বসে স্লোগান দিচ্ছিলেন। এসময় পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

আটক হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না—এটাই বাস্তবতা। এটি রাজনৈতিক লড়াই নয়, সংবিধান রক্ষার লড়াই। এক ব্যক্তি, এক ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা চাই।”

প্রিয়াঙ্কা গান্ধীও আটক হন। তিনি বলেন, “ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।”

জানা যায়, বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও নির্বাচনী অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে পদযাত্রা করছিলেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের ‘মকর দ্বার’ থেকে নির্বাচন সদন পর্যন্ত যাত্রা শুরু হলেও পার্লামেন্ট ভবনের কিছু দূর যেতেই পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের থামিয়ে দেয়।

এসময় তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন নেতা ঘটনাস্থলেই বসে অবস্থান ধর্মঘট শুরু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102