শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।

 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

 

১২ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। তিনি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের যুব সমাজকে সৎ, কর্মঠ ও উদ্ভাবনী হতে হবে।”

 

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “যুব সমাজই দেশের শক্তি। তারা যদি সঠিক দিকনির্দেশনা পায়, তবে জাতি আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।”

 

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াত নেতা মো. আব্দুল আউয়াল, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মো. নুরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি আরিফ আহমেদ মাহাদী ও মো. রিফাত হোসেন ও জাগো নারী যুব সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা।

 

অনুষ্ঠানে ২০ জন যুব ও যুব মহিলাকে সনদ প্রদান করা হয় এবং ১২ জনকে মোট ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102