শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

উত্তাল পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাস, একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করলো এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা।

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

সাকিব হোসেন। পটুয়াখালী জেলা ও পবিপ্রবি প্রতিনিধিঃ

 

প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাডেমিক ভবন,কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২ টায় মশাল মিছিল নিয়ে নিউ একাডেমিক ভবন, সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল নিয়ে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গতকাল প্রশাসনকে দেওয়া ২৪ ঘন্টা আল্টিমেটামে সমাধানের রোডম্যাপ ঘোষণা না করায় এবং এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষকদের একপাক্ষিক মন্তব্যের প্রতিবাদে তালা দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পাশাপাশি তারা এএইচ শিক্ষকদের একপাক্ষিক মন্তব্য প্রত্যাখ্যান করেন। যতদিন পর্যন্ত রোডম্যাপ ঘোষণা না হয় ততদিন পর্যন্ত নিউ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেছেন,” ডিভিএম এবং এ্যানিমেল হাজবেন্ড্রি দুই ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে জরুরি মিটিং করেছি। ডিভিএম শিক্ষকরা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেও এএইচ শিক্ষকরা দ্বিমত পোষণ করে বলেছে তারা এএইচকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করবে।”
তিনি আরও বলেন,”বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি ভিসি স্যারকে অবহিত করেছি, খুব দ্রুত একটি কমিটি গঠনের জন্য আমরা সুপারিশ করেছি।”
সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর বলেন,” আন্দোলন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয় এমন কোনো সহিংস পদক্ষেপ যেন তারা না নেয়।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বার্তা প্রেরক-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ ১৩/৮/২০২৫ইং
মোবাঃ ০১৭০৯২৪৬৮০৬.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102