শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

চিতলমারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি

 

বাগেরহাটের চিতলমারীতে ঝুমা গাইন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামে তার স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ঝুমা গাইন সিঙ্গাপুর প্রবাসী সুব্রত মন্ডলের স্ত্রী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স (বাংলা) শেষ বর্ষের ছাত্রী। তিনি টুঙ্গিপাড়া উপজেলার নবুখালী গ্রামের দিলিপ গাইনের মেয়ে। ঝুমা ও সুব্রতের প্রজ্ঞা মন্ডল (৪) নামে এক কন্যা সন্তান রয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুমা গাইন আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুব্রত মন্ডল প্রায় ১৫ বছর ধরে সিঙ্গাপুর প্রবাসী। পাঁচ বছর আগে ঝুমার সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর আগে আবারও সিঙ্গাপুরে যান সুব্রত। গ্রামের বাড়িতে ঝুমা, শাশুড়ি চঞ্চলা মন্ডল এবং মেয়ে প্রজ্ঞা বসবাস করতেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শাশুড়ি দেখতে পান ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে ঝুমা।

মৃত ঝুমার বড় ভাই দিপঙ্কর গাইন বলেন, “বিভিন্ন কারণে বোনের মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102