শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

জীবননগর শত্রুতামূলকভাবে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ।

মোঃ মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা)
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯০ Time View

মোঃ মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা)

 

চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগানের মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নতুনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নতুনপাড়ার আদু মিয়া (৬০) ও আব্বাস উদ্দিন (৬৫)-সহ কয়েকজন শাহিন হোসেনের ভড়ভড়ি মাঠের একটি জমিতে থাকা ফলন্ত মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেয়। এতে শাহিন হোসেনের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে শাহিন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমি আমার দখলে। আমি সেখানে চাষ করে। জমি দখল করতে না পেরে প্রতিপক্ষের লোকজন শত্রুতার জেরে আমার বাগানের গাছ কেটে দিয়েছে। গাছ কেটে দেওয়ার সময় আমি প্রতিবাদ করেছিলাম। এসময় তারা আমাকে হত্যার হুমকি দেয়। এখনো তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আদু মিয়া ও আব্বাস উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102