শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

বেগমগঞ্জ ছয়ানীতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ) ২য় শাহাদাত বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ)

 

মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ) এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেগমগঞ্জ ছয়ানীর পশ্চিম খালিশপুর আল্লামা সাঈদী ইসলামি সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজন করা হয় “ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫”

ক্যাম্পের উদ্বোধন করেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবদুর রহিম।

এছাড়া ও উপস্থিত ছিলেন
মাওলানা হাম্মাদুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মিজানুর রহমান, আরমান হোসেন, আনোয়ার হোসাইন, ও মাওলানা আনোয়ার হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন , মরহুম সাঈদী (রহ) ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি সারাজীবন ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

তাঁর আদর্শ অনুসরণ করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন করা হয়েছে, যাতে অসহায় ও নিম্নআয়ের মানুষ উপকৃত হতে পারেন।
ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা শতাধিক রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করেন। স্থানীয় আলেম-উলামা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102