শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

কালীগঞ্জে বিএনপি’র ৫ নেতাকর্মী বহিষ্কার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

হাফিজুর রহমান সাতক্ষীরা (কালীগঞ্জ) প্রতিনিধিঃ

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র ৫ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সাতক্ষীরা জেলা বিএনপি,র আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত বিএনপি’র নেতাকর্মীরা হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য আবদুল হামিদ , জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, বিএনপি কর্মী ইব্রাহীম খলিল, লিটন ও সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৯ আগস্ট কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৯ ও ৪ নং ওয়ার্ডের সম্মেলনে গণতান্ত্রিকভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ওই সময় তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভোটে বাধা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাব মূর্তি ক্ষুন্ন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যর মতো কর্মকাণ্ডে জড়িত থাকায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাদেরকে সাময়িক ভাবে  বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এ বিষয়ে বিভাগীয় ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যালয়ে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102