শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত !

Coder Boss
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুভসূচনা হয়। উপজেলার পরিষদ মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চয় কুমার সরকার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল বাসির, বাংলাদেশ কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ জিয়াউর রহমান।

“অভাশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে মাছ লাভজনক পন্য। এখানে যারা আছেন অধিকাংশ মৎস্যচাষী। মাছ চাষের ব্যাপারে কোন প্রকার সহযোগিতা ও পরামর্শ দরকার হলে মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। দেশী প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সজাগ হওয়ার দাবী জানান।

অনুষ্ঠানে মহানন্দা নদীতে একটি অভাশ্রম তৈরী করার দাবী জানান, উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার সরকার তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন। প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান বক্তব্যের দাবী করার কথাটি গুরুত্ব দিয়ে ভোলাহাট উপজেলায় দক্ষিণ-পূর্বে প্রবাহিত মহানন্দা নদীতে অভয়াশ্রম গড়ে তুলতে সার্বিক চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভার পূর্বে অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলার সকল মৎস্যজীবিদের নিয়ে ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও উপজেলার শ্রেষ্ট মৎস্যজীবিদের পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। পাশে-অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্য সুধীজনের দৃশ্য।

এম.এস.আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭, ০১৭১৬৫৪৫৮৬৯
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,
১৮.০৮.২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102