শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু

শাহরিয়া সাংবাদিক ও কলামিস্ট
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদক

এক হৃদয়বিদারক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে প্রাণ গেল একই পরিবারের সাতজনের।
ওমান প্রবাসী এক স্বজনকে রিসিভ করে মাইক্রোবাসে করে পুরো পরিবার ফিরছিল নিজ বাড়িতে। আর মাত্র অল্প কিছু পথ বাকি ছিল গন্তব্যে পৌঁছাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস — চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় পৌঁছেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পড়ে যায় একটি খালে।

ঘটনাটি ঘটে ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান পরিবারের সাতজন সদস্য।

নিহতদের পরিচয়:
১. ফয়জুন নেসা (৮০)
২. খুরশিদা বেগম (৫৫)
৩. কবিতা বেগম (৩০)
৪. লাবনী বেগম (৩০)
৫. রেশমি আক্তার (১০)
৬. মীম আক্তার (২)
৭. লামিয়া আক্তার (৯)

নিহত সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।

এই মর্মান্তিক ঘটনায় শুধু এলাকায় নয়, দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী পরিবার ও জনসাধারণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
একটি পরিবারের একসাথে এভাবে চিরবিদায় যেন এক অপূরণীয় ক্ষতি — যা কখনোই পূরণ হবার নয়।

আমরা দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102