শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ Time View

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় নলতা হাসপাতালের সামনে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জোরালো বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। সঞ্চালনায় ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সহারাফ হোসেন সবুজ, রফিকুল ইসলাম, আবুল হোসেন, হারুন অর রশিদ, মাহবুব রহমান, মাওলানা মাহবুব হোসেন, হাফিজুর রহমান, আঃ সালাম, আজিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102