শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৮ Time View

মোঃ মুনাইম হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

————–
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে মুদি দোকান, জ্বালানি গ্যাস ও সার-বীজ বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রয়ের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে বিসিআইসি সার ডিলার জনাব মো: আব্দুল বারীর প্রতিষ্ঠান মেসার্স আব্দুল বারীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের দায়ে একই আইনের ৩৭ ও ৫১ ধারা অনুসারে জনাব মো: আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
মোট ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়, এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো: মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102