শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা নিরসনে ইউসুফ মোল্লা টিপুর মানবিক উদ্যোগ “বি.আই.আর.সি” প্রধান উপদেষ্টা হলেন – এডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ফ্যাসিবাদ ঠেকাতে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে”—তারেক রহমান ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত! অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন এটি শুধু আইন ভাঙা নয়, বরং দেশের ভাবমূর্তি ও ভবিষ্যতের জন্য এক ভয়াবহ এলার্ম!

মো:শাহরিয়া
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিবেদন

যে দেশ থেকে মানুষ নিয়ম ভেঙে বিদেশে যায়, সেই দেশের ওপর আস্থা হারায় বৈদেশিক শ্রমবাজার অথচ আমাদের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। এখন যদি কিছু মানুষ ভিজিট ভিসার অপব্যবহার করে অবৈধ উপায়ে শ্রমবাজারে ঢোকে, তাহলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অযোগ্য ও অনির্ভরযোগ্য শ্রম সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হতে পারে।

এতে একদিকে যেমন ভবিষ্যতে বৈধভাবে যেতে চাওয়া লাখো শ্রমিকের স্বপ্ন ধূলিসাৎ হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেতে পারে আমাদের প্রিয় দেশের অনেক গুরুত্বপূর্ণ শ্রমবাজার। এই অনিয়ম থামানো এখনই সময়। রাষ্ট্র, সুশীলসমাজ, পরিবার, ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, এয়ারলাইনস, ইমিগ্রেশন এবং সচেতন নাগরিক সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

দেশের ভাবমূর্তি রক্ষা করা মানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করা। এখনই সময় সচেতন হওয়ার, নয়তো আমাদের শ্রমবাজার আরও সংকুচিত হয়ে যাবে, এবং বিশ্বের দরবারে আমাদের পরিচয় হয়ে দাঁড়াবে অনিয়মের প্রতীক হিসেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Developed by : BDIX ROOT
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102